ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

Mahamudul Hasan Babu
June 30, 2026 10:17 am
Link Copied!

বাদশা আলম, বগুড়া : বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহিম আলী।
পরে পুলিশ গত রাতে অভিযান চালিয়ে শহর থেকে কুকুরকে ছুরিকাঘাতকারী স্বপনকে বার্মিজ চাকুসহ  গ্রেপ্তার করেছে।তবে এ  বিষয়টি নিয়ে শহরজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
 খবর পেয়ে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সদস্য ইমরান হোসেন ও প্রাণিসম্পদ বিভাগ  সোমবার(২৯ জুন) দুপুরে কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় তিনি অভিযুক্ত ফার্নিচার ব্যবসায়ী স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত স্বপন ধারালো চাকু দিয়ে কুকুরটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করে গুরুতর জখম করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত(২৯ জুন) সোমবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইনডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জলেশ্বরীতলার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
 উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. রায়হান জানান, কুকুরটির পিঠে ও লেজে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। উদ্ধারের পর  বিকেল তিনটা থেকে চিকিৎসা চলছে। আঘাতের অবস্থা গুরুত্বতর কুকুরটির শরীরে চারটি সেলাই করা হয়েছে। তবে বর্তমানে কুকুরটি অনেকটাই সুস্থ রয়েছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিকৃত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন  জানান, অভিযোগের পরপরই আঘাতকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কুকুরকে আঘাত করার বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে ।