ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পর্যায়ের বিজ্ঞান  প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অর্জন করে অনন্য গৌরব অর্জন করেছে গাংনী উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ।

Mahamudul Hasan Babu
June 30, 2026 3:10 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: জাতীয় পর্যায়ের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অর্জন করে অনন্য গৌরব অর্জন করেছে মেহেরপুরের গাংনী উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিষ্ঠানটির তিন মেধাবী শিক্ষার্থী—১০ম শ্রেণির শিক্ষার্থী নওরীন জাহান, আরিব রহমান এবং মো. জুনাইদ পারভেজ—তাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন। নওরীন জাহান আব্দুল হাদী মাস্টারের মেয়ে, আরিব রহমান আলী আকবারের ছেলে এবং জুনাইদ পারভেজ মুস্তাফিজ পারভেজের ছেলে।

সোমবার ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় /

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অর্জনকে ভবিষ্যতে বিজ্ঞান ও উদ্ভাবনী কার্যক্রমে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে।