পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়| বিক্ষোভে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, ক্ষেতমজুর সমিতির সভাপতি এডভোকেট কাজী লুমু¤^া লুমু , বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান বক্তব্য রাখেন|
বক্তারা বলেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়নের দাবি জানান| দেশের লাখো হকার জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করছেন| পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে হাজারো পরিবার জীবিকা হারাবে| তাই হকারদের কর্মসংস্থান নিশ্চিত করে একটি যুগোপযোগী হকার আইন প্রণয়ন এবং পুনর্বাসনের আগে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা না করার দাবি জানান তারা|
বিক্ষোভ সমাবেশ শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট স্মারলিপি প্রদাণ করে| পৌর প্রশাসক হকারদের উদ্দেশে আগামী এক মাসের সময় দেন এবং সড়কের শৃংঙ্খলা বজায় রাখার আহ্বান জানান|
