ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 1, 2026 4:20 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ তাদের নানা সমস্যা, অভিযোগ ও দাবি-দাওয়া তুলে ধরেন।

গণশুনানিতে জেলা প্রশাসক মনোযোগসহকারে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকির আহমেদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এ ধরনের গণশুনানির মাধ্যমে জনগণের অভিযোগ ও সমস্যার সরাসরি সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।