ঢাকাThursday , 2 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত

Mahamudul Hasan Babu
July 2, 2026 11:57 am
Link Copied!

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাধীন কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমান এতিম ভাতিজা মোস্তাফিজুর রহমান কে অন্যের শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট দিয়ে শিক্ষক নিবন্ধনের (NTRCA) জাল সনদ ব্যবহার করে নিয়োগ ও এমপিও ভুক্ত করেন। যার ইনডেক্স নং- ২১২১৭৮৩ অভিযোগের ভিত্তিতে দুদক সরাসরি তদন্ত করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অর্থ শাখাকে অবহিত করলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গত ২৯ জুন ২০২৬ ইং তারিখে এক চিঠিতে মোস্তাফিজুরের এমপিও স্থগিত করেন। স্বার্থ ও উৎকোচ লোভী সুযোগ সন্ধানী মাদ্রাসার সুপার সাইদুর রহমান এতিম ভাতিজা মোস্তাফিজুর রহমানের ভূরুঙ্গামারী পাবলিক ক্লাবের পূর্ব পাশ্বে মেইন রাস্তা সংলগ্ন ৩ শতক জমির বিনিময়ে ( আনুমানিক মূল্য ৪৫ লাখ) ভূয়া সনদে ভাতিজাকে সহকারী শিক্ষক মৌলভী পদে বিধি বহির্ভূত ভাবে নিয়োগ দেন। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ আদালতের নির্দেশে সিআইডি অফিসার তদন্ত প্রতিবেদনে ভূয়া শিক্ষক নিবন্ধন (NTRCA) সনদের নিয়োগের সত্যতা পায়।