ঢাকাThursday , 2 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ৩ দিনব্যাপী নজরুল বর্ষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 2, 2026 4:42 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নজরুল বর্ষ (২৫ মে ২০২৬- ২৫ মে ২০২৭) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী নজরুল বর্ষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়েছে| সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়| আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ও একাডেমির ওস্তাদ ও প্রশিক্ষকের সহায়তায় কাজী নজরুলের স্মরণে নজরুল সঙ্গীত পরিবেশন করা হয়|
সাংস্কৃতিক অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম ও সুলেরী আলভীর সঞ্চালনায় দলীয় সঙ্গীত, চল, চল, চল, একক সঙ্গীত, আবুত্তি, নৃত্য পরিবেশন করা হয়| &এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, বিচারক প্যানেলের সদস্য কাজীপুর কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, করমদি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক এস এম সায়েম পল্টুসহ সন্ধানী স্কুল এন&ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|
এর আগে সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও প্রজেক্টরে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এমপি মহোদয়ের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করা হয়| এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা,গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিয়ার রহমান, গাংনী উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম সহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|