ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Mahamudul Hasan Babu
July 3, 2026 9:27 am
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।

পুলিশ ও নিহত কাওসার হোসেনের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানান, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, মো. সোলেমান সিকদার ও কাওসার দুটি মোটরসাইকেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে উপজেলার জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই বন্ধুর মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।