আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নজরুল বর্ষ (২৫ মে ২০২৬- ২৫ মে ২০২৭) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ উৎসবে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নজরুলের উপর আবৃত্তি, নজরুল সঙ্গীত নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নানা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| আজ শুক্রবার বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ও একাডেমির ওস্তাদ ও প্রশিক্ষকের সহায়তায় কাজী নজরুলের স্মরণে নজরুল সঙ্গীত ও নজরুলের গানে নৃত্য পরিবেশন করা হয়|
সাংস্কৃতিক অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম ও সুলেরী আলভীর সঞ্চালনায় একক সঙ্গীত, আবুত্তি, নৃত্য পরিবেশন করা হয়| &এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, বিচারক প্যানেলের সদস্য গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মামুনর রশিদ,কাজীপুর কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, করমদি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক এস এম সায়েম পল্টু, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ˆসয়দ জাকির হোসেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানীসহ জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, সন্ধানী স্কুল এন&ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|
পরিশেষে বিচারক প্যানেলের বিচারকদের দৃষ্টিতে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষনা করা হয়| সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম , নজরুল প্রেমী, নজরুল অনুরাগী, সাংস্কৃতিক কর্মী সহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
