ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান

Mahamudul Hasan Babu
July 4, 2026 8:30 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান।

শনিবার সকালে পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন কেন্দ্রের কক্ষগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তার সার্বিক খোঁজখবর নেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার ৪টি এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে রয়েছে।

পরিদর্শনকালে সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান কেন্দ্র সচিব, দায়িত্বরত শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। একই সাথে তিনি পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে সব ধরনের অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পরীক্ষার হল বা কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম ও অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা , বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।