ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের খিলপাড়া বালিকা দাখিল মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Mahamudul Hasan Babu
July 4, 2026 8:30 am
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার খিলপাড়া বালিকা দাখিল মাদ্রাসায় চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস. এম. রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির আজাদ মণ্ডল, যুগ্ন আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা, গোসিংগা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, সাবেক বিভাগীয় প্রধান, দুগ্ধ বিজ্ঞান বিভাগ; সাবেক ডিন, ফাকল্টিঅব এনিমেল হাজবন্ড্রি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ এবং সোনালী দলের সাবেক সভাপতি্ ও সম্পাদক; খিলপাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ছোহরাব উদ্দিন, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খিলপাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ছোহরাব উদ্দিন। তিনি বলেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত ও আধুনিক পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।
জানা যায়, রাজস্ব কোড নং-৭০১৬-এর আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনটি নির্মিত হচ্ছে। প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাকিল ট্রেডার্স।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের শিক্ষা অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ ভবন নির্মাণ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান, শ্রেণিকক্ষের সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়।