মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ৫টি ইটের তৈরীবসতঘর, ৮০ মন চালসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে| শনিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউপির ছোট উজিরপুর গ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে|
জানা গেছে, অগ্নিকাণ্ডে বর্নিত গ্রামের মৃত্যু আব্দুস সামাদের ছেলে-বেলাল মিয়া, রাশেদুল ইসলাম ও তার মা আসমা বেওয়ার বসত বাড়ির ৫টি ঘর, ৮০ মন চাল, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল সম্পুর্ন পুড়ে যায়| বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছেন ফায়ার সার্ভিস,গৃহকর্তারাসহ এলাকাবাসী |
পীরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাজমুল হক বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে| তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে|
ক্ষতিগ্রস্ত রাশেদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে| আমরা সর্ব¯^ হারিয়েছি|
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে শুকনা খাবার প্রয়োজনীয় জিনিস দেয়ার নির্দেশ দেয়া হয়েছে| পিআইও আব্দুল আজিজ বলেন, ইএনওর নির্দেশে প্রাথমিক ভাবে ওই পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল দেয়া হয়েছে| পরবর্তীতে আরও সহায়তা দেয়া হবে|

—