মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. রাসেল (৩০)। তিনি মৃত রেজাউল করিমের ছেলে এবং উপজেলার সারুটিয়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
