রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬জুলাই) সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
ইসলামপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি ইসলামপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন,বিআরডিবির কর্মকর্তা সেলিম আহমেদ, প্রার্ণী সম্পদ কর্মকর্তা আব্দুল আলীম,কৃর্ষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল,ব্যাবস্থাপক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন বিদ্যুং কুমার ঘোষ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব ও পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালি প্রমুখ।
বর্ণাঢ্য র্যালির শেষে বিআরডিবির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সমবায় এবং পল্লী উন্নয়নের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
