ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার পক্ষ থেকে সিলিং ফ্যান প্রদান

Mahamudul Hasan Babu
July 6, 2026 7:31 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের সুবিধা ও তীব্র গরমে স্বস্তি দিতে ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে পাঁচটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক জনাব মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পাঁচটি সিলিং ফ্যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানমের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিতরা বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে চলমান তীব্র গরমে সিলিং ফ্যানগুলো রোগীদের কিছুটা স্বস্তি এনে দেবে।
ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক জানান, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভা ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।