লামা প্রতিনিধি : সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ -এ শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার (৬ জুলাই) সকালে অতিবৃষ্টি উপেক্ষা করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডর আয়োজনে একটি
র্যালি বের করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। দিবসে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, হিসাব রক্ষণ কর্মকর্তা কাঞ্চন দে, কৃষি বিপনন কর্মকর্তা বোরহান উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান মো. শাহজাহান ও গজালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ দে সহ স্থানীয় গণমাধ্যম ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
শেষে বিআরডিবি’র বিভিন্ন সমিতি সদস্যের মধ্যে ফলদ বনজ গাছের চারা বিতরন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধা সন্তান আব্দুর রাজ্জাক সুমনকে দেড় লাখ টাকার ঋন চেক প্রদান করা হয়।
