পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে পাঁচগাছি ইউনিয়নে এক দশকের বেশী সময় ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে| এলাকার বিভিন্ন যায়গায় কার্লভাটের সামনে বসতবাড়ি নির্মাণ করায় কয়েকটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন|
সরেজমিনে দেখা যায়,&উপজেলার একতার বাজার সংলগ্ন ভেলামারী বিল, পাঁচগাছি, পাইকান, জাহাঙ্গীরাবাদ, পাচকাউনি, আমোদপুর, কাজিপাড়া, নাইয়াপাড়া, কুলুবনসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ বর্ষাকাল আসলেই পানিবন্দি হয়ে পড়ে| এলাকার প্রভাবশালীদের জমিতে কার্লভাট থাকায় এ সমস্যা সৃষ্টি হয়েছে| অনেকেই কার্লভাটের সামনে বসতবাড়ি নির্মাণ করায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে|
স্থানীয়দের অভিযোগ, বর্ষাকাল এলেই গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়| ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছায়| একতার বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আলহেরা কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না| হাটু সমান পানি বিদ্যালয়ের মাঠে| কৃষকরা আমন ধানসহ বিভিন্ন রবি শস্য আবাদ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন| অনেক পরিবারের বসতঘরেও পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে|
স্থানীয় বাসিন্দা ছবিজল মিয়া বলেন, প্রতি বছর বর্ষা এলেই আমাদের বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়| ছোট ছোট শিশুদের স্কুলে পাঠানো যায় না| দীর্ঘদিন ধরে কষ্ট করছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি| কার্লভাট সামনে বসতবাড়ি থাকায় এ সমস্যা দেখা দিয়েছে|
আরেক বাসিন্দা মেহেদী হাসান বলেন, জলাবদ্ধতার কারণে কৃষিজমিতে চাষাবাদ করা সম্ভব হয় না| বছরের পর বছর একই সমস্যা হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি| শুধু ইরি ধান ছাড়া আমন চাষ করা যায় না|
পাঁচগাছি গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও অতীতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান হয়নি| ফলে বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে |
ইউপি সদস্য সাদা মিয়া বলেন, দীর্ঘ ১০ বছরের এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান তারা| দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের জন্য খাল পুনঃখনন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে নতুন সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি|
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|
রংপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, এ বিষয়টি আমি জেনেছি| জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমš^য় করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে|
