সৈয়দ সাজন আহমেদ রাজু :”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই)সকালে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা মো: বদিউজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন সেল (ইউআরডিসি) আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি দিল আফরোজ।
আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সালাম জাকারিয়া ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যনিবাহী কমিটির সদস্য সাংবাদিক মোঃ জাহিদ সরকার সহ আরো অনেকে।
এসময় সহকারী কমিশনার ভুমি দিল আফরোজ বক্তব্যে বলেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
তিনি সরকারের বিভিন্ন পল্লী উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বক্তারা পল্লী উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ, স্মার্ট গ্রাম গঠন এবং টেকসই উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভাটি অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
