ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

Mahamudul Hasan Babu
July 7, 2026 10:54 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁয় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাক-সবজি এবং বৃক্ষরোপণ কর্মসূচির বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে উপজেলার চার হাজারেরও বেশি উপকারভোগী কৃষকের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। ২,১০০ জন রোপা আমন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৪৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বদ্ধপরিকর। বন্যা বা যেকোনো প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠে কৃষকরা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন এবং দেশের খাদ্য উৎপাদন ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সঠিক নিয়মে এই বীজ ও সার ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।