ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় মহিলা ফাজিল মাদরাসা অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 7, 2026 2:21 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া পৌরসভা অবস্থিত হাজী গয়েজ ফাজিল ডিগ্রী মহিলা মাদরাসায় পরিচালনা পরিষদের সাধারন অভিভাবক প্রতিনিধি নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন ২০২৬খ্রি. মঙ্গলবার হাজী গয়েজ উদ্দিন ফাজিল ডিগ্রী মাদরাসা পরিচালনা পরিষদের সাধারন অভিভাবক প্রতিনিধি নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন মাদরাসার শ্রেনী কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আলিম শাখায় নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান ভোট পেয়েছেন ১৮ এবং ওর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ০৬টি ভোট। ইবতেদায়ী শাখায় নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান ভোট পেয়েছেন ৪৩ তার কাছের প্রতিদ্বন্দ্বী মো.লিটন পেয়েছেন ১৯ আমিনুল ইসলাম পেয়েছেন ০২ ভোট। ফাজিল শাখায় প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. রাজিবুল ইসলাম হয়েছেন । অত্র মাদ্রাসার ইবতেদায়ী ও দাখিল শাখার শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. সাইদুল ইসলাম পেয়েছেন ২৬ ভোট পেয়ে বিজয়ী অর্জন করেছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়েজ উদ্দিন পেয়েছেন০ ৪ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাজিল শাখায় আরবি বিভাগের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন ও আলিম শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন খান নির্বাচিত হয়েছেন।মোট ৪২৯ ভোট অভিভাবকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আতিকুজ্জামান
মাদরাসার অধ্যক্ষ মো.মাওলানা ম‌ঈনুন নির্বাচন পরিচালনায় সার্বিক দায়ীত্ব পালন করেন।
নির্বাচনের দায়ীত্বপ্রাপ্ত মাধ্যমিক কর্মকর্তা আতিকুজ্জামান এ ফলাফল ঘোষনা করেন ।