শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিন’র ৯ম বর্ষপূর্তি পালিত হয়েছে। মৌসুমী ফল আম, কাঁঠাল, লটকন, পেয়ারা, ড্রাগন, আনারস, ঢেওয়াসহ নানা ধরনের ফলের সমারোহ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পত্রিকাটির শ্রীপুর প্রতিনিধি ফজলে মমিন আকন্দের ব্যবস্থাপনায় গাজীপুর জেলা এবং শ্রীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মী, বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বুলেটিন’র শ্রীপুর প্রতিনিধি ফজলে মমিন আকন্দ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুস্থ ধারার সাংবাদিকতা বজায় রাখতে দৈনিক বাংলাদেশ বুলেটিন’র অগ্রযাত্রায় সকলের সহযোগিতা অপরিহার্য। তিনি অতীতের মতো ভবিষ্যতেও সকলের অংশগ্রহণমূলক সহযোগিতা কামনা করেন।
বর্ষপূর্তি অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আনিছুর রহমান শামীম, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, তাজুল ইসলাম সানি, মোহাম্মদ নাঈম মেহেদী, রাকিবুল হাসান আকন্দ, সাদেক মিয়া, মোহাম্মদ ইকবাল হোসেনএনামুল হক আকন্দ, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মুনসুরুল ইসলাম মাসুম প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ বাংলাদেশ বুলেটিনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ব্যবস্থাপনা পর্ষদ এবং দেশব্যাপী কর্মরত সকল সাংবাদিক ও তাদের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক, লেখক ও শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আবু বাক্কার সিদ্দিক আকন্দ।
