ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে চুরি হয়ে যাওয়া  স্বর্ণালঙ্কার ১২ ঘণ্টা পর উদ্ধার

Mahamudul Hasan Babu
July 7, 2026 3:27 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রাম থেকে চুরি হয়ে যাওয়া ১১ ভরি,১৪ আনা স্বর্ণালঙ্কার ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

রােববার সন্ধ্যায় গাংনী থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত মােমিন খাঁন (৩৬) নামের একজনকে আটক করা হয়। আটককৃত মােমিন কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বানিয়াপাড়ার হালিম খাঁনের ছেলে। এর আগে রােববার সকালে মুন্দা গ্রামের মাঝেরপাড়া থেকে স্বর্ণালঙ্কার চুরি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্দা গ্রামের আনােয়ার হােসেনের স্ত্রী নার্গিস বানুর ছেলে শাহীন হােসেন কর্মের সুবাদে কুয়েত রয়েছেন। শাহীনের পাঠানাে টাকা দিয়ে তার মা নার্গিস বানু ঘরে টাইলস লাগানাের জন্য মিস্ত্রী নিয়ে আসেন। চুরি-ডাকাতির ভয়ে নার্গিস বানু ঘরের সিঁড়ির পাশে গর্ত করে ১১ ভরি,১৪ আনা স্বর্ণালঙ্কার পুঁতে রাখেন।

রবিবার সকালে মিস্ত্রীরা কাজ করার সময় মাটি খুঁড়তেই স্বর্ণালঙ্কার দেখতে পায়। এবং স্বর্ণালঙ্কারগুলাে নিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির মালিক নার্গিস বানু সােমবার বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। মামলা নং-১১। পুলিশ নার্গিস বানুর বাড়ির সিসিটিভি দেখে চাের সনাক্তের পর অভিযানে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা থেকে মােমিন খাঁন নামের একজন আটক করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামী একই গ্রামের আলাল হােসেন (২২) পলাতক রয়েছে।

গাংনী থানার ওসি মােহাদ্দিদ মাের্শেদ চৌধুরী জানান,আটককৃত মােমিন খাঁনকে আটক করা হয়েছে। বাকী আসামীকে আটকের চেষ্টা চলছে।