ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন

Mahamudul Hasan Babu
July 8, 2026 5:30 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ যুব উন্নয়ন অধিদপ্তরের সংগঠনগুলোর মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তের আয়োজনে স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি এর সহযোগিতায় কর্মসুচির শুভ উদ্বোধন করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী।

অনুষ্ঠানে স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি এর সভাপতি মাহবুবা আক্তার এর সঞ্চালনায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ুর রহমান, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান মিলন, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।