ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় আশিকা এনজিওর দুর্যোগের আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি

Mahamudul Hasan Babu
July 9, 2026 9:08 am
Link Copied!

লামা (বান্দরবান) প্রতিনিধি: পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে বান্দরবানের লামা উপজেলায় আগাম সতর্কবার্তা প্রচার ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করেছে আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস।

‘সুরক্ষা (Scaling Up Multi-Hazard Anticipatory Action in Hilly Regions of Bangladesh)’ প্রকল্পের আওতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতন করা, আগাম সতর্কবার্তা দ্রুত পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় সময়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

প্রকল্পটি সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এতে কারিগরি সহযোগিতা প্রদান করছে রাইমস (RIMES) এবং অর্থায়ন করছে ইকো (European Civil Protection and Humanitarian Aid Operations–ECHO)। প্রকল্পটি বাস্তবায়ন করছে আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস।

প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে দুর্যোগপূর্ব প্রস্তুতি জোরদার করা হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আগাম সতর্কবার্তা সম্পর্কে অবহিত করা, আশ্রয়কেন্দ্র ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টির ঝুঁকি বেড়ে যাওয়ায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। সময়মতো সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।