ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে রেললাইনের পাশে দিন মজুরের মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
July 9, 2026 10:19 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে রেললাইনের ধার থেকে এক দিন মজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রাম নামক স্থানের রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি একই গ্রামেরই মৃত ধরণী দেবশর্মার ছেলে বাহিরু দেবশর্মা (৫৫) নামের বলে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরু পেশায় একজন দিন মজুর। গত বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। এরপর রাতের খাওয়া-দাওয়া শেষ করে তিনি পুনরায় বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করতে থাকেন।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোক জন বাদরুনিয়া গ্রামের রেল লাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে বাবু দেবশর্মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

পরে বিরল থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি সহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।