ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তা এগিয়ে – মাহাবুব মোর্শেদ খোকন

Mahamudul Hasan Babu
July 10, 2026 5:14 am
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৩নং পাইকুরাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার এগিয়ে রয়েছেন, সাবেক সদস্য নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদ ১৯৯১,সাবেক সদস্য নেত্রকোনা জেলা যুবদল ১৯৯৬,
সাবেক সাধারণ সম্পাদক, পাইকরাটি ইউনিয়ন-বিএনপি ২০০৯-২০১৪,সাবেক সভাপতি জাতীয়তাবাদী বাস্তহারা দল ধর্মপাশা উপজেলা শাখা ২০১৫, সাবেক সভাপতি পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ২০১৬-২০২৫, সাবেক যুগ্ন আহবায়ক ধর্মপাশা উপজেলা বিএনপি ২০১৬, পাইকুরাটি ইউনিয়ন বিএনপি’র- বর্তমান আহবায়ক মজলুম নির্যাতিত নেতা মাহাবুব মোর্শেদ খোকন।
তিনি ধর্মপাশা উপজেলা ৩নং পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের মৃত, মুখলেসুর রহমান তালুকদার সাহেবের সুযোগ্য সন্তান। মাহাবুব মোর্শেদ খোকনের পিতা মুখলেসুর রহমান তালুকদার তিনি নিজেও ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলেন। ৩নং পাইকরিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহাবুব মোর্শেদ খোকন বলেন, আমি ১৯৮৬ ইংরেজি সন হইতে ছাত্রদলের রাজনীতিতে যোগ দিয়ে আজ পর্যন্ত বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ড করে আসছি।২০১৬ সালে ৩নং পাইকুরাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয়তাবাদী বিএনপি দল হইতে (ধানের শীষ) প্রতিকে মনোনয়ন পাইয়া চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। তখনকার সময়ে মোয়াজ্জেম হোসেন রতন এমপি তার ক্ষমতার শক্তি কাটিয়ে আমার বিজয় চিনিয়ে নিয়েছিল। এই নির্বাচনটা করতে গিয়ে অনেক নির্যাতন জুলুমের শিকার হতে হয়েছে। ২০২২ এর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের হাই কমান্ডের সিদ্ধান্তে আমি নির্বাচন বর্জন করি। আওয়ামীলীগ সরকারের আমলে সকল দলীয় কার্যক্রম ও কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলাম। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ০২ টি রাজনৈতিক মামলার আসামি ছিলাম।আগামী দিনে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সাহেবের নেতৃত্বে ৩নং পাইকুরাটি ইউনিয়ন কে মাদক, জুয়া, চোরাকারবারি,সন্ত্রাস মুক্ত করে, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও বাসস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে পাইকুরাটি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে চাই। সেজন্য তৃণমূল বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের মানুষের দোয়া ভালবাসা ও সমর্থন চাই।