ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
July 12, 2026 4:59 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে| শনিবার বিকেল ৩ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়|
প্রধান অতিথি হিসেবে খেলার শুভ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন|

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল ,গাংনী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান জননেতা আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা,গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রানি সম্পদ অফিসার ও তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. আরিফুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব রকিবউদ্দীন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ|

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ গাংনী উপজেলার ইউনিয়ন পর্যায়ে উদ্বোধনী ফুটবল প্রতিযোগিতায় গাংনী পৌরসভা ফুটবল একাদশ ষোলটাকা ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়| খেলায় গাংনী পৌর ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে ষোলটাকা ইউপি একাদশকে পরাজিত করে| ২য় খেলায় সাহারবাটি ইউনিয়ন একাদশ ৩-০ গোলের ব্যবধানে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন একাদশকে হারিয়েছে|
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক বিশিস্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, ক্রীড়া সংগঠক আতর আলী, ক্রীড়া সংস্থার সদস্য মাহবুবুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা, ষোলটাকা ইউপির প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন, বিশিষ্ট খেলোয়াড় আজমাইন হোসেন, ইয়ামিন আলী বাবলু প্রমুখ&| উপস্থিত ছিলেন|
এছাড়াও খেলা পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারীবৃন্দ | মাঠে ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও দর্শক খেলা উপভোগ করেন|