ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে মোটরসাইকেল ও অটােভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ।  চালকসহ দুজন  আহত

Mahamudul Hasan Babu
July 12, 2026 6:27 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও অটােভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হাশেম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

​নিহত আবুল হাশেম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে। তিনি গাংনী পৌর এলাকার ঝিনিরপুল পাড়ায় তার দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করতেন। আহতরা হলেন- অটােভ্যান চালক ও গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের সদর উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৪০) এবং মোটরসাইকেল চালক গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের গরিবপুর গ্রামের রঞ্জিত হোসেনের ছেলে মােহাম্মদ আব্দুল্লাহ (২০)।

শনিবার রাত দিবাগত ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর ঝিনেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে বাবু মিয়া জানান, তার মামা আবুল হাশেম প্যারালাইসিসের রোগী ছিলেন। রাতে তিনি ওষধ কেনার জন্য গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। ঝিনেরপুল এলাকায় পৌঁছালে, হঠাৎ এক কিশোর দৌঁড়ে সড়ক পার হতে যায়। তাকে বাঁচাতে গিয়ে অটােভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ক্রস করে ডান দিকের রাস্তায় ঢুকে পড়ে। ঠিক একই সময়ে গাংনীর দিক থেকে মেহেরপুরের অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী মোটরসাইকেলও নিয়ন্ত্রণ হারিয়ে অটােভ্যানকে সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও ভ্যানটি পাকা সড়কে ছিটকে পড়ে হাশেমসহ তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান তাদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে আবুল হাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে কুষ্টিয়া নিয়ে যাওয়ার পথে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি নামক স্থানে তার মৃত্যু হয়।

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।