পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহতের পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ভূক্তভোগী পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন।
চেক প্রদান উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ) পঞ্চগড় সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিআরটিএ’র আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু, বিআরটিএর সহকারী পরিচালক আলি আহসান মিলন, মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটক, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান, পঞ্চগড় পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৪) এর সাধারণ সম্পাদক আকবর হোসেন, সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনেরা সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
এসময় পাঁচটি পরিবারকে ২৫ লাখ টাকার চেক দিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় গত পাঁচ মাস বিভিন্ন সময়ে সড়ক দূর্ঘটনায় কয়েকজন নিহত হয়। পরে নিহতের পরিবাররা বিআরটিএ অফিসে আথিক সহায়তার আবেদন করেন। তাদের আবেদনের ভিত্তিতে আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে তাদের আবেদন মঞ্জুর হয়। সড়ক দূর্ঘটনায় নিহতদের পাঁচটি পরিবারকে ৫ লাখ টাকা করে ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। চেক প্রাপ্ত নিহত পরিবারের সদস্যরা হচ্ছেন মো. আল আমিন , মো. আজাদ হোসেন, মো. আজাদ হোসেন, মোছা. সাজেদা আক্তার এবং রিক্তা রানীর হাতে চেক তুলে দেওয়া হয়।
এছাড়া, সম্প্রতিনজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের এক কোটি ৮৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বলেন, সরকার সড়ক দূর্ঘটনায় নিহতদের ব্যাপারে সরকার সব সময় সহযোগিতা করে আসছে। তাদের খোঁজ খবর নেওয়া হয়। সড়ক দূর্ঘটনায় মোটেও কাম্য নয়। তবে পরিবারটিকে আর্থিকভাবে সহযোগিতার জন্য এই টাকা দেয়া হয়।
