ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা

Mahamudul Hasan Babu
July 12, 2026 2:25 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনা সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তির অভিযোগে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে পৃথক এসব কর্মসূচি থেকে পাবনায় এনসিপিকে (জাতীয় নাগরিক কমিটি) অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

আজ রবিবার সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির পার্টি অফিস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির পার্টি অফিস চত্বরে এসে শেষ হয় । পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ুন আহমেদ মূন ও সদস্য সচিব লিখন সরকার ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন সেলিম, কাওসার,রতন সহ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, গত শুক্রবার পাবনার শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একই দিনে নাটোরে আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি ও মিথ্যাচার করেছেন। বক্তারা অবিলম্বে এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান। অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নেতারা ভাঙ্গুড়া উপজেলায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এসময় বক্তারা আরো বলেন একজন প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে এধরনের মন্তব্য করা মোটেও কাম্য নয়।