ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে  সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Mahamudul Hasan Babu
July 12, 2026 5:09 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : : মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে জুই খাতুন (১৩) নামে এক সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুই খাতুন উপজেলার সাহারবাটি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে এবং স্থানীয় এবাদতখানা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, শনিবার রাতে বাড়িতে ঘুমিয়ে থাকার সময় বিষধর একটি সাপ জুইকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।