আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর ৩য় দিনের ১ম খেলায় মটমুড়া ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে রায়পুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে সেমিফাইনালে স্থান করে নিয়েছে| অন্যদিকে ২য় খেলায় গাংনী পৌরসভা ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে সাহারবাটি ইউনিয়ন ফুটবল একাদশ কে হারিয়ে বিজয় লাভ করেছে| খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে খেলা নিষ্পত্তি করা হয়| সোমবার বিকেল ৩ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়| টান টান উত্তেজনা পূর্ণ টাইব্রেকারে গাংনী পৌরসভা দল ৪-২ গোলে সাহারবাটি ইউনিয়ন দলকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে|
প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন|
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ গাংনী উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৩য় দিনের ফুটবল প্রতিযোগিতা উপভোগ করেন ,গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু,উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও খেলা পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, ক্রীড়া সংগঠক আতর আলী, ক্রীড়া সংস্থার সদস্য মাহবুবুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, মটমুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আয়েজউদ্দীন, সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা , কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, রায়পুর ইউপির প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, সাবেক ক্রীড়াবিদ খেলোয়াড় আজমাইন হোসেন, ইয়ামিন আলী বাবলু সহ ইউপি সচিববৃন্দ, ইউপি মে¤^ারবৃন্দ উপস্থিত ছিলেন|
খেলায় সেরা খেলোয়াড় হিসাবে সাহারবাটি ইউপি দলের শাওন, গাংনী পৌরসভা দলের খেলোয়াড় হুসাইন ও রাকিব এবং মটমুড়া দলের খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়|
খেলা পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারী আব্বাস আলী, মাহবুবুর রহমান, বিপ্লব, এফ আই মিল্টন, জয়, আবুল বাসার ,সাইদুর রহমান, পারভেজ, রিপন, টুটুল প্রমুখ | মাঠে ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও হাজারো দর্শক খেলা উপভোগ করেন|
