ঢাকাMonday , 13 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর সদর  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর বর্ণাঢ্য উদ্বোধন

Mahamudul Hasan Babu
July 13, 2026 3:17 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সদর উপজেলার চাঁদবিল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে জেলা প্রশাসক ও উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি বিনিময় করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহাবুব-উল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হোসেন, বুড়িপোতা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আয়োব হোসেন এবং চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।