ঢাকাMonday , 13 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ

Mahamudul Hasan Babu
July 13, 2026 4:47 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ  রংপুরের পীরগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে আজ ভুক্তভোগীর ভাই ছাদেকুল থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড় দরগাহ ইউনিয়নের ডাসারপাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন শাহরানা  বেগম(৫৯) বয়সী মানসিক ভারসাম্যহীন বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন। ভুক্তভোগী জানান, গত ১ জুলাই রাত ১০টার দিকে ওই নারী বাড়ি থেকে বের হয়ে যান। প্রবল বৃষ্টির কারণে তিনি পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের বারান্দায় আশ্রয় নেন। ২ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টার দিকে পাঁচ অভিযুক্ত তাঁকে সেখান থেকে জোর করে তুলে বড় দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামের একটি মুদি দোকানে নিয়ে যান। পরে দোকান বন্ধ করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
অভিযোগ সুত্রে আরো জানা যায়, ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁকে দোকান থেকে বের করে দিয়ে পালিয়ে যান। ঘটনার বিষয়ে স্থানীয় সাক্ষী  মেঘলা বেগম, মমিন মিয়া।
অভিযোগে পার্বতীপুর গ্রামের বিদ্যুৎ সরকার, রতন মিয়া, হবিবর রহমান ও মিথুল এবং পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া গ্রামের হাফিজার রহমানকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যাবস্থা নিব।