ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 14, 2026 2:48 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি ; মেহেরপুরের গাংনীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার সময় গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পণ্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে| গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুম থেকে উপজেলার ৫ জন উদ্যোক্তা কৃষকদের মাঝে ধান রোপন, বীজ সংরক্ষণ ও ঘাসকাটা মেশিন বিতরণ করা হয়| পাশাপাশি কৃষকদের মাঝে বিভিন্ন বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ করা হয়েছে|
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেহেরপুরের খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সনজিৎ কুমার গোস্মামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি পন্য বিতরণ করেন|
গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপকারভোগী উদ্যোক্তা গোলাম সারওয়ার, গোলাম কিবরিয়া, গোলাম ফারুক, জুলফিকার আলী ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ|