ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

Mahamudul Hasan Babu
July 15, 2026 12:43 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস পাবনার ভাঙ্গুড়া উপজেলার চলনবিলের পাটুল এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ১৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।

জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযান নিয়মিত আরও জোরদারভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।