আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর ১ম সেমিফাইনাল খেলায় কাজীপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে মটমুড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে| খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে খেলা নিষ্পত্তি করা হয়|
বুধবার বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়| টান টান উত্তেজনা পূর্ণ টাইব্রেকারে কাজীপুর ইউনিয়ন ফুটবল দল ৬-৫ গোলে মটমুড়া ইউনিয়ন দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে|
প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন খেলা আয়োজক কমিটির সভাপতি গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন|
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ গাংনী উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৭ম ম্যাচের ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করেন , উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও খেলা পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, ক্রীড়া সংগঠক আতর আলী, ক্রীড়া সংস্থার সদস্য মাহবুবুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী|
এসময় মটমুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আয়েজউদ্দীন, সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা , কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, সাবেক ক্রীড়াবিদ খেলোয়াড় আজমাইন হোসেন, ইয়ামিন আলী বাবলু সহ ইউপি সচিববৃন্দ, ইউপি মে¤^ারবৃন্দ উপস্থিত ছিলেন|
খেলায় সেরা খেলোয়াড় হিসাবে কাজীপুর ইউনিয়ন দলের গোলরক্ষক ডিজে,কে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়|
খেলা পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারী আব্বাস আলী, মাহবুবুর রহমান, বিপ্লব, এফ আই মিল্টন, জয়, আবুল বাসার ,সাইদুর রহমান, পারভেজ, রিপন, টুটুল প্রমুখ | মাঠে ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও হাজারো দর্শক খেলা উপভোগ করেন|
