ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Mahamudul Hasan Babu
July 15, 2026 2:54 pm
Link Copied!

দুলাল হক, ​রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: রুহিয়া উপজেলার রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ বিকাশ ঘোষ (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার​ (১৫ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ​গ্রেফতারকৃত বিকাশ ঘোষ রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের মৃত অঘোষ এর ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ জুলাই ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামস্থ আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ১৬০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়। ​এই ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০(ক)/২৬(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-০৮, তারিখ: ১৫/০৭/২০২৬)। ​রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৬০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকার যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।