ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 15, 2026 4:41 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ১৬ জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়|
সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন|
দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই আতোয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস,œগাংনী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু,&জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা আমির রবিউল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবর্গ সভায় অংশগ্রহন করেন|
সভায় শহিদদের সফলতা নিয়ে আলোচনা সভা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়|