ঢাকাThursday , 16 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় জুলাই দিবস ২০২৬,উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত.

Mahamudul Hasan Babu
July 16, 2026 1:11 pm
Link Copied!

লামা (বান্দরবান)প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা,আহত জুলাইযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান এবং শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে জুলাই শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।এবং সকলের প্রতি আহবান জানান জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা,মানুষের অধিকার প্রতিষ্ঠা, নিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার।

বিশেষ অতিথি হিসেবো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার, সহকারী বন সংরক্ষক মাসুম আলম,লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার,উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির কাজী মোঃ ইব্রাহীম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)আহবায়ক জনাব মোঃ নাজমুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে জুলাই যোদ্ধা আবুল বাশার ওআরফান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি শহিদদের স্মরণে দোয়া মোনাজাতের মাধ্যমে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শেষ হয়।