ঢাকাThursday , 16 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ১৬ জুলাই,জুলাই শহিদ দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 16, 2026 2:36 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ১৬ জুলাই, জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন|
দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষ্যে সভার শুরুতেই দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন|
সভায় বক্তব্য রাখেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, গাংনী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু,&জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা আমির রবিউল ইসলাম, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ¯^পন, এনসিপি নেতা এ্যাডভোকেট সাকিল আহমাদ,কাজীপুর &ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, জুলাই যোদ্ধা ইমন ও আল মাহমুদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সভায় অংশগ্রহন করেন|
একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে যোদ্ধা আন্দোলন করে জীবন উৎসর্গ করেছেন তাদের ¯^প্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে| সভায় শহিদদের সফলতা নিয়ে আলোচনা সভা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়|