ঢাকাThursday , 16 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে জুলাই শহিদ দিবস যথাযথ মর্যাদায় পালিত।

Mahamudul Hasan Babu
July 16, 2026 2:44 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে অস্থায়ী শহিদ বেদীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার রাজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শহিদ মাসুদ রেজা এর পিতা মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ আল এমরান, প্রাণি সম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, কৃষি অফিসার রুম্মান আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল বারী প্রমূখ । সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন ও সভার শেষে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মুনাজাত করা হয়। এছাড়াও সুবিধামত সময়ে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে স্মরণ সভা আয়োজন করা হয়।