মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুনামধন্য বেসরকারি শিaক্ষা প্রতিষ্ঠান ‘আটোয়ারী কিন্ডার গার্টেন’ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে| উপজেলায় শিক্ষার মান উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনা করে মরহুম মজিবর রহমান ১৯৯৬ সালে ‘আটোয়ারী কিন্ডার গার্টেন’ নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেন| এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে| এবার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থান দখল করেছে|
আটোয়ারী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ বাছেদ আলী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৬ সালের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়| শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের উদ্যোগে পরীক্ষাটি পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়| নানা প্রতিকুলতা সত্বেও শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে|
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে মোট ৩১ জন বৃত্তি পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেয়েছে ২৪জন| এর মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে এবং ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভের কৃতিত্ব অর্জন করেছে|
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলোঃ- সামিউল, শোভন, মোস্তাক, সাদনান, রাফসান, শামস, আসমিয়া, জিমু, সাফিরা, তাসিন, অনুশ্রী, সাদিয়া ও শাম্মী|
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো ঃ- মাসুদ, আলিফ, প্রান্ত, মাহি, নাহিদ, নাঈম, আবিদ, জান্নাত, সেতু, রিয়া ও অষ্টমী|
প্রতিষ্ঠানটির এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে| কৃতি শিক্ষার্থীদের এ অর্জনকে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রমের সফলতার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা|
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বাছেদ আলী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফল| আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি| তিনি আরও বলেন, ভবিষ্যতেও আটোয়ারী কিন্ডার গার্টেন শিক্ষার গুণগত মান বজায় রেখে মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে|
