ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Mahamudul Hasan Babu
July 18, 2026 12:51 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬০পিচ ইয়াবা ট্যাবলেটসহ সজীব দেবনাথ (২১) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত যুবক সজীব দেবনাথ করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের অসিত চন্দ্র দেবনাথের ছেলে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, উপজেলার করজগ্রাম বটতলা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক যুবক অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে যুবক সজীব দেবনাথকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে ৬০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় রাতেই যুবক সজীব দেবনাথের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।