আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর ফাইনাল খেলায় কাজীপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৩ গোলে গাংনী পৌর সভা ফুটবল একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে নিয়েছে| খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে খেলা নিষ্পত্তি করা হয়|
শনিবার বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা মিনি স্টেডিয়াম (সাহারবাটি) মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়| টান টান উত্তেজনা পূর্ণ টাইব্রেকারে কাজীপুর ইউনিয়ন ফুটবল দল ৭-৫ গোলে গাংনী পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে|
খেলায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন|
প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন, মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়|প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের কোচ, ম্যানেজার ও দলীয় অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন| খেলার শুরুর আগে তিনি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফি ও ম্যাডেল উন্মোচন করেন| তিনি সকল খেলোয়াড়দের রজনীগন্ধার স্টিক দিয়ে কুশল বিনিময় করে পরিচিত হোন| একই সময়ে তিনি অতিথিদের নিয়ে বেলুন ও শান্তি প্রতীক কবুতর উড়িয়ে এবং বল কিক করার মাধ্যমে খেলার শুভ সূচনা করেন|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়| গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী|
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মেহেরপুর জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান আখের, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, এনসিপির কেন্দ্রীয় নেতা এ্যাড, সাকিল আহমাদ প্রমুখ|
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ গাংনী উপজেলার ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ম্যাচের ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করেন , উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও খেলা পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, ক্রীড়া সংগঠক আতর আলী, ক্রীড়া সংস্থার সদস্য মাহবুবুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী|
এসময় সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা , কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, বামন্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, ধানখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু,সাবেক ক্রীড়াবিদ খেলোয়াড় আজমাইন হোসেন, ইয়ামিন আলী বাবলু সহ ইউপি সচিববৃন্দ, ইউপি মে¤^ারবৃন্দ উপস্থিত ছিলেন|
খেলায় সেরা খেলোয়াড় হিসাবে কাজীপুর ইউনিয়ন দলের খেলোয়াড় নোভাকে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়| ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার প্রদান করা হয় গাংনী পৌরসভা দলের গোল কিপার সজিব এবং সেরা গোলদাতা হিসেবে পুরস্কৃত করা হয় গাংনী পৌরসভা দলের স্ট্রাইকার সাব্বির হোসেনকে| উল্লেখ্য, উভয় দলে ৩ জন করে বহিরাগত খেলোয়াড় অংশগ্রহন করেন|
খেলা পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারী আব্বাস আলী, মাহবুবুল হক, বিপ্লব, জাফর ইকবাল, এফ আই মিল্টন, জয়, আবুল বাসার ,সাইদুর রহমান সবুজ, পারভেজ, রিপন, টুটুল , প্রমুখ | মাঠে ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও হাজারো দর্শক খেলা উপভোগ করেন|
