ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দল বিবেচনায় নয়, সকল কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
July 19, 2026 10:51 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : দল, মত বিবেচনা না করে সকল কৃষকের ক্ষুদ্র ঋণ সুদ সহ মওকুফ করেছে সরকার বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রবিবার (১৯ জুলাই) সকালে বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে কৃণি ঋণ মওকুফ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি এ সময় আরো বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের পূর্ব যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তারই অংশ হিসেবে সারাদেশের কৃষকদের যাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সুদসহ তা মওকুফ করা হয়েছে । বিএনপি সরকার যে যে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রত্যেকটি বাস্তাবায়ন করা হবে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। চলতি বছেরর মধ্যে ৪১ লক্ষ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। কৃষককার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রম চলছে।

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কৃষকদের কথা বিবেচনা করে সার ও কীটনাশক সরবরাহ সহজ করা হচ্ছে, সেচ ব্যবস্থার সুবিধার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন খাল ও নদী খননের কার্যক্রম চলমান রয়েছে। জলবায়ূ পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতি মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের যে ঘোষনা দিয়েছেন তারই অংশ হিসেবে সারাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং যাদের ঋণ মওকুফ করা হয়েছে প্রত্যেক কৃষককে ৫টি গাছের চারাও প্রদান করা হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যেই ২৫ কোটি বৃক্ষরোপন সম্পন্ন করা হবে।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের সাথে থাকবেন। আমি পঞ্চগড়কে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। দেবীগঞ্জে একটি এগ্রোবেস প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যেখানে পঞ্চগড় জেলার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কৃষকরা দেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে আমরা কৃষকদের উন্নয়নে কাজ করছি। এছাড়াও চিকিৎসা সেবার মান উন্নয়নে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চলতি বছরেই ১০০ শয্যায় উন্নীত করা হবেও বলে জানান।

কৃষি ঋণ মওকুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।
কৃষি ঋণ মওকুফ অনুষ্ঠানের মাধ্যমে বোদা উপজেলার ৫৮৯৯ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকার ঋণ সুদসহ মওকুফ সহ কৃষকদের মাঝে সনদপত্র ও গাছের চারা প্রদান করা হয়।

সারাদেশ সর্বশেষ