ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঋণের বোঝা থেকে মুক্ত ৫৯৮২ জন কৃষক, এখন লক্ষ্য টেকসই উৎপাদন : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
July 19, 2026 4:45 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : ঋণের বোঝা থেকে কৃষকদের মুক্ত করেছে বিএনপির সরকার, এখন লক্ষ টেকসই কৃষি উ’পাপন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ|

রবিবার (১৯ জুলাই) সকালে বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে কৃণি ঋণ মওকুফ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন| এসময় তিনি আরো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্ব কৃষকের ঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দিয়েছিন তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে|

তিনি এ সময় আরো বলেন, সারাদেশের ১২ লক্ষ প্রান্তিক কৃষক যাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সুদসহ তা মওকুফ করা হয়েছে| এখন বিএনপি সরকারের মূল লক্ষ্য কৃষকদের ভাগ্যোন্নয়ন এবং টেকসই উৎপাদন ব্যবস্থা| কৃষকদের কথা বিবেচনা করে সার ও কীটনাশক সরবরাহ সহজ করা হচ্ছে| দেশে সারের কোনো প্রকার ঘাটতি নেই, যদি সারের কৃত্রিম সংকট ˆতরী করা হয় তবে ব্যবস্থা গ্রহন করা হবে| কৃষকদের উৎপাদনের কথা চিন্তুা করেই সেচ ব্যবস্থার সুবিধার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন খাল ও নদী খননের কার্যক্রম চলমান রয়েছে পাশাপশি পরিবেশের ক্ষতি মোকাবেলায় ও ভারসাম্য রক্ষায় ২৫ কোটি গাছের চারা রোপনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান|

তিনি আরো বলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন| বিএনপি সরকার যে যে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রত্যেকটি বাস্তাবায়ন করা হবে| ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে| চলতি বছেরর মধ্যে ৪১ লক্ষ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে| কৃষককার্ড ও স্বাস্থ্য কার্ড প্রদানের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে|

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের সাথে থাকবেন| আমি পঞ্চগড়কে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি| দেবীগঞ্জে একটি এগ্রোবেস প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যেখানে পঞ্চগড় জেলার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে|

কৃষি ঋণ মওকুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ|

কৃষি ঋণ মওকুফের আওতায় বোদা উপজেলার ৫ হাজার ৮ শতক ৯২ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকার ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং সনদপত্র ও ৫টি করে গাছের চারা প্রদান করা হয়|