আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষােভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু। সমাবেশে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন,মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন,সাম্প্রতিক সময়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ফাইলিং নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তাছাড়া এসিল্যান্ড অফিস, কৃষি অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তরে এক শ্রেণির দালাল সাধারণ জনগনের ভোগান্তি সৃষ্টি করে অর্থ আদায় করছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগের লোকজন আজো কৃষকদের সার নিয়ে ছিনিমিনি খেলছে। তাছাড়া স্কুল ফিডিংয়ে দেয়া হচ্ছে নিম্নমানের খাবার। অনতি বিলম্বে এসকল দুর্নীতি বন্ধ করার আহবান জানান বক্তারা। সরকারি বিভিন্ন দপ্তর, বিশেষ করে গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও জনহয়রানির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাংনী উপজেলা ও পৌর বিএনপি।
রোববার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
