ঢাকাMonday , 20 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান

Mahamudul Hasan Babu
July 20, 2026 9:56 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসছেন।
সম্প্রতি তাঁর নেতৃত্বে পরিচালিত একাধিক মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অভিযোগে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের ধারাবাহিক এসব অভিযানের ফলে উপজেলায় মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তারা মাদকমুক্ত ভাঙ্গুড়া গড়ে তুলতে প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ১৯ অক্টোবর ২০২৫ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি মোট ৭২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে মাদক, ভেজাল দুধ, অবৈধভাবে পুকুর খনন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ৯৭টি নিয়মিত মামলা দায়ের এবং সর্বমোট ১১লাখ ৬৫হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। ভাঙ্গুড়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, ৩৩টি মাদকবিরোধী অভিযান ৩৩মামলা ৪৬জনকে কারাদণ্ড ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে। মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে প্রশাসনের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।