ঢাকাMonday , 20 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে বোমা সদৃশ ১টি বস্তু উদ্ধার

Mahamudul Hasan Babu
July 20, 2026 3:43 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে বোমা সদৃশ ১টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে সাহারবাটী গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা বরকত আলীর বাড়ির সীমানা প্রাচীরের পাশ থেকে ব্যাগে রাখা বস্তুটি উদ্ধার করে পুলিশ সদস্যরা।
বাড়ি মালিক বরকত আলী সাহারবাটী গ্রামের ফজল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা বড় পর্দায় দেখছিল স্থানীয় লােকজন। এসময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি একটি ব্যাগ প্রাচীরের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিদের ধাওয়া দেয়। পরে ব্যাগটির ভিতরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।