ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে লামায় পুলিশ সার্ভিস ডেস্ক বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 21, 2026 10:42 am
Link Copied!

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লামা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাজমুল হাসান, লামা মাতামুহুরী সরকারি ডিগ্রি কলেজের প্রতিনিধি, এনজেড একতা মহিলা সমিতির প্রতিনিধি, লামার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পারিবারিক সচেতনতা, সামাজিক সম্পৃক্ততা এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকার কোনো বিকল্প নেই। তারা ভুক্তভোগীদের নির্ভয়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা গ্রহণের আহ্বান জানান এবং যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন বা হয়রানির ঘটনায় দ্রুত আইনগত সহায়তা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করছে। তিনি কমিউনিটির সকল শ্রেণি-পেশার মানুষকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় উপস্থিত অতিথিরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।